বলুন হে মূহাম্মদ(ছ.)- বলুন কাফেরগণে,
তোমরা যাহার এবাদত কর-
আমি এবাদত করি না তার,
যতভূত প্রেতের পূজা করিতেছ তোরা
আমি উপাসনা করি না তার
জেনে রাখ তোরা
আমি উপাসনা করি শুধু-
এক অদ্বিতীয় দয়ালু-খোদার ।
আরো জেনে রাখ-
তোমাদের জন্য শুধু তোমাদের ধর্ম,
হে কাফেরগণ তোমরা কি জান
আমার জন্য শুধু আমার ধর্ম ।
নুঝুল-
একদিন রইসগণ এসে
বলিল হে মহাম্মদ
আমরা দেখেছি-
একটা সহজ সরল পথ
যে পথে শুধু তোমার আমার-
সমাধা হইবে যত ঝট ঝামেলার,
তাইত আমরা উপাসনা করব সবাই মিলে
কিছুদিন মোরা করিব উপাসনা
শুধু তোমার খোদা মাবুদের তরে
আর কিছু দিন তুমি-
করিবে এবাদত শুধু-
আমাদের মা'বুদের তরে ।
তাইতো নাজিল হইল মক্কায়
পবিত্র কাফেরুণ সুরা
ছয় আয়াতে ছাব্বিশ শব্দে
নিরান্নব্বই অক্ষর দ্বারা ।
############ নাজিমুদ্দিন আহমদ
No comments:
Post a Comment