Wednesday, November 7, 2012

'' শবে বরাত ''

শবে বরাত ভাগ্যের রাতি
হাজার মাসের শ্রেয় ;
পূণ্যময়ী রাতের সাধন-
ছাড়েনি তাই কেহ ;
আরশ কুরসি ধরায় নেমে
প্রভুর আগ্ঞা হয়,
চেয়ে দেখ-হে মালায়েকরা
কেউ কিছু আজ কয় !
খালি হাতে ফেরবেনা কেউ
করলে নিবেদন,
পরবর্তী সালের ভাগ্য-
তাহার করব নিরূপণ ।
শুধু- বলুক এবার বলার মত
শুনব পেতে কান,
সে- যে আমার প্রিয় বান্দা
রাতেই করব দান ।


**************** মুহা. নাজিমুদ্দিন আহমেদ